ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

জনের ‘পরমাণু’ নিয়ে টুইট করে যা বললেন অভিষেক  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ২৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

সদ্য মুক্তি পেয়েছে ‘পরমাণু’। মুক্তির সঙ্গে সঙ্গেই ব্যাপক সাড়া পেয়েছে ছবি। ছবির প্রশংসা করেছেন বলিউডের বিভিন্ন পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীরা। এবার পরমাণু নিয়ে মুখ খুললেন অভিষেক বচ্চনও।

টুইটারে অভিষেক জানান, ছবিটি খুব ভাল। সেই সময়কার দেশের হিরোদের দেশসেবার জন্য কত কিছু করেছিলেন সিনেমার মাধ্যমে তার প্রমাণ পাওয়া যায়। জন আব্রাহামের প্রতি আমার গর্ব হচ্ছে। অভিনেত্রী ডায়ানা পেন্টিকেও শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি ‘পরমাণু’-র গোটা টিমকেও শুভেচ্ছা জানান তিনি।  

অভিষেকের টুইটের পরেই তাকে রিটুইট করেন জন আব্রাহাম। টুইটে অভিষেককে ধন্যবাদ জানান জন।

২৫ তারিখে মুক্তি পেয়েছে ‘পরমাণু’। এই ছবির ডিজিটাল মিডিয়া পার্টনার এবেলা.ইন। জেএ এন্টারটেনমেন্ট, জি স্টুডিওজ এবং কেওয়াইটিএ প্রোডাকশন-এর প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি